August 31, 2026, 10:39 am
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে গুরুদাসপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকালে গুরুদাসপুরে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এছাড়াও মহিলা ভাইচ চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, সমবায় অফিসার মো. রবিউল ইসলাম রানাসহ প্রমুখ বক্তব্য রাখেন।#