August 9, 2026, 10:31 am

গোদাগাড়ীর মাটিকাটা ইউপির চেয়ারম্যান বিজয়ী নৌকা প্রতীক শিবলী

গোদাগাড়ীর মাটিকাটা ইউপির চেয়ারম্যান বিজয়ী নৌকা প্রতীক শিবলী

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৩ হাজার ৯৯১টি। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী মনিরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৭০ ভোট।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান ভোটের ফলাফল নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনিয়নে মোট ভোটার ছিলেন ৩৪ হাজার ৯০ জন। কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এদিকে নির্বাচন নিয়ে আগে থেকেই ভোটারদের আগ্রহ কম দেখা দেয়ায় ভোটের দিন ভোটকেন্দ্রে উপস্থিতি কম দেখা যায়। কেন্দ্রের আশেপাশে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে দেখা গেলেও বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। সকালে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল করিম শিবলী বিদিরপুর উত্তরা বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন। আর বিএনপির মনিরুল ইসলাম মনি ভোট দেন বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

মাটিকাটা ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা আলী আযম তৌহিদ গত ২৪ জানুয়ারী মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন ২৯ মার্চ ভোটগ্রহণের দিন ঠিক কলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। নতুন করে ১০ অক্টোবর ভোট গ্রহণের ঘোষণা দিলে আওয়ামী লীগ ও বিএনপির ২ চেয়ারম্যান প্রার্থী ব্যাপক প্রচারণা চালায়। এরপর নির্বাচন অনুষ্ঠিত হলো।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com