August 9, 2026, 10:53 am
মোঃ রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ রাজশাহী গোদাগাড়ীতে : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৭ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রামনগর লালবাগ গ্রামের হেলিপ্যাডের পূর্বপাশে সামসুল হকের বাড়ীর সামনের রাস্তায় ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৯০ গ্রাম মরণনেশা হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নিউ ইসলামপুর মহল্লার মৃত রেনু বেগম ও কাঞ্চন মিয়ার ছেলে মো. রবিজুল ইসলাম (৫০)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীতে অভিযান পরিচালনা করে ২ কোটি টাকার ১ কেজি ৯৯০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রবিজুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিজুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।