August 9, 2026, 9:51 am

গুরুদাসপুরে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চষ্টা

গুরুদাসপুরে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চষ্টা

গুরুদাসপুর (নাটাের) প্রতিনিধি
নাটােরের গুরুদাসপুরে বিস্কুট দেওয়ার কথা বলে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাককে ধর্ষণ চেষ্টার অভিযােগ উঠেছে এক লম্পট কুলি সাজেদুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে। এঘটনায় গতকাল সােমবার ভুক্তভােগি নিজেই বাদী হয়ে গুরুদাসপুর থানায় এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত সাজেদুল ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামের মৃত শহীদ উদ্দিনের ছেলে।
এজাহার দায়েরের একদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী সাজেদুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলেছে ধর্ষণ চেষ্টাকারী সাজেদুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
ভুক্তভােগি জানান, সােমবার সকালে উদবাড়িয়া গ্রামের ফেরদৌসের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ছেলিম উদ্দিনের বাঁশ বাগানের কাছে গেলে অভিযুক্ত সাজেদুল বিস্কুট দেওয়ার কথা বলে আমাকে জাপ্টে ধরে আমার বাম গাল কামড়ে দিয়ে ধর্ষন চেষ্টা করে। আমার ডাকচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে সাজেদুল পালিয়ে যায়। অভিযুক্ত সাজেদুলের বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাে. মােজাহারুল ইসলাম বলেন, ‘ধর্ষণ চেষ্টার অভিযােগ পাওয়ার পর থেকে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com