August 28, 2026, 12:10 pm
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
সাবেক প্রতিমন্ত্রী নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস বলেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী থাকবে বর্তমান চেয়ারম্যান মো. শওকত রানা লাবু। রবিবার সকালে নাজিরপুর থেকে মৌখাড়া ৯ কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন। তিনি বলেন, গত সাড়ে ৪ বছরে ছেয়ারম্যান লাবু সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পরিষদ পরিচালনা করে চলেছেন।
আজ পর্যন্ত চেয়ারম্যান শওকত লানা লাবুর বিরুদ্ধে আমার কাছে কোন অভিযোগ যায়নি। আমি চাই আগামী দিনেও নাজিরপুর ইউনিয়নে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করুক। তিনি আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশে^র দরবারে একটি রোল মডেল হিসাবে উপস্থাপন করেছেন।
উক্ত কাজের ব্যায় ধরা হয়েছে ১২ কোটি ৬ লক্ষ ৭২ হাজার টাকা। নাজিরপুর কবরস্থান সংলগ্ন জায়গা আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, এমপি পুত্র বিশিষ্ট ব্যবসায়ী কল্লোল ফাউন্ডেশনের দাতা সদস্য আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।#