September 19, 2026, 5:13 pm
মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার র্যাব—৫, রাজশাহীর সিপিসি—১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিগ্রাম ইউনিয়নের দিগ্রাম মোড়স্থ থেকে সুইচগেট গামী, মেসার্স হাসেন ট্রের্ডাস এর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম (৩৬) কে হাতেনাতে গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। সে গোদাগাড়ীর কলিপুর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে।
এ সময় তার নিকট হতে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, মোবাইল সেট,১টি, সীম কার্ড ০১টি মেমোরি কার্ড,০১টি সহ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।