August 9, 2026, 11:06 am

মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু চাঁদা না পেয়ে মারপিট করার অভিযোগে গ্রেফতার ৩

মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু চাঁদা না পেয়ে মারপিট করার অভিযোগে গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহস্মেদের নেতৃত্বে চাঁদার দাবিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়েরেদর ১০দিন পর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মদসহ তার ২ সহযােগিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

ঘটনারপর দিন মহাদেবপুর থানায় সােহল রানা সদ্য বহিস্কৃত উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু ও তার সহযাোগি নয়নসহ আরাে ৬/৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মানান মিয়া বিপিএম ৩ জনকে গ্রেফতার এর বিষয়টি জানান।

তিনি জানান, ৫ সেপ্টম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের আরএফএল ভিগা শােরুমের স্বত্বাধিকারী সােহল রানা নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় উপজলা ছাত্র লীগর সভাপতি রাজু আহম্মেদের নেতৃত্বে রাজুর সহযােগি নয়নসহ আরাে ৬/৭ জন সােহল রানার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর গিয়ে সিসি ক্যামেরা অফ করেন। এরপর রাজু ৪০ হাজার টাকা চাঁদাদাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে না চাইলে সােহেল রানাকে তার নিজ প্রতিষ্ঠানে মারপিট করেন।

পরে ওই মারপিটের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সােহেল রানা উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু ও তার সহযােগি নয়নসহ আরা ৬/৭ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে রাজু ও তার দুই সহযােগিকে গ্রেফতার করেন। বুধবার দুপূরে তাদের আদালতে সােপর্দ করা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিকুল আক্তার, ফারজানা হােসনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লখ্য, মহাদেবপুর উপজেলার চকহরিবল্লব গ্রামের সরকারি খাস সম্পত্তিতে গুছগ্রামের (আবাসন প্রকল্প) দরিদ্র পরিবারের রাজু আহম্মেদের জন্ম। সেখান থেকে স্থানীয় আওয়ামী নেতার সাথে সখ্যতা রেখেই উপজেলা ছাত্র লীগের সভাপতি দায়িত্ব পান রাজু। এরপর রাজু আহম্মেদ বিভিন্ন অপকর্মে জড়িয়ে ফেলেন নিজেকে। এরই অংশ হিসেবে চাঁদার দাবিতে সােহেল রানার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করেন দিতে অনিচ্ছা প্রকাস করলে, শুরু করেন মারপিট। #

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com