August 9, 2026, 11:42 am

নওগাঁর সাপাহারে গ্রাম্য মাতাব্বরদের দেয়া সিদ্ধান্ত মেনে নিতে না পাড়ায় বসত বাড়িতে হামলা

নওগাঁর সাপাহারে গ্রাম্য মাতাব্বরদের দেয়া সিদ্ধান্ত মেনে নিতে না পাড়ায় বসত বাড়িতে হামলা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার উপজেলার গােয়ালা ইউনিয়নের আলীনগর করঞ্জবাড়ি গ্রামে প্রতিবেশি কৃর্তক বাড়ি ও একটি মেশিন ঘরে হামলা চালিয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযােগ উঠেছে।

থানায় দায়েরকৃত অভিযােগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের কিছু নেতাকর্মী ও গ্রামের মাতাব্বর  নিয়ে জায়গা জমির বিষয়ে এক সালিশ বসলে স্থানীয় নেতা কর্মী ও গ্রাম্য মাতাব্বরদের দেয়া সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আলীনগর করঞ্জবাড়ি গ্রামের  মৃত আব্দুল হাইয়ের ছেলে আমিনুল ইসলামের বসত বাড়ি ও একটি মশিনঘরে একই গ্রামের প্রতিবেশি আঃ হামিদ এর ছেলে  শামসুল আলম, নুরজামাল, মাকসুদুল, একই গ্রামর করমতুল্লাহ্ এর ছেলে  রেজাউল করিম, সাহাজুল, আঃ মজিদ, রেজাউলের ছেলে জাকারিয়া, আঃ মজিদ এর ছেলে দেলােয়ার, শের মােহাম্মদের ছেলে  আঃ রহমান, ইউনুস এর ছেলে বয়েজ উদ্দীনগণ সন্ত্রাসী হামলা চালিয়ে আমিনুল ইসলামের প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে ওই  অভিযােগে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার সুষ্ঠ বিচারের দাবীতে আমিনুল ইসলাম বাদী হয়ে ১০জনের বিরুদ্ধে থানায় একটি অভিযােগ দাখিল করেছেন।

এ বিষয় সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই জানান, অভিযােগের ভিত্তিতে ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com