August 9, 2026, 7:37 am

সিংড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুকাশ ইউনিয়ন আ’লীগ নেতা বহিষ্কার

সিংড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুকাশ ইউনিয়ন আ’লীগ নেতা বহিষ্কার

রাজু আহমেদ, সিংড়া: নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এখলাছ আলীকে সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে সিংড়া উপজেলা আ’লীগের নির্দেশক্রমে সুকাশ ইউনিয়ন আ’লীগের কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমত আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার উপজেলার সুকাশ ইউনিয়ন আ’লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এখলাছ আলী সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি, শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় জয়কুড়ি ও বনকুড়াইল গ্রামের মাঝ রাস্তায় শ্মশানঘাট নামক স্থানে বগুড়া জেলার শেরপুর এলাকার মুদি ব্যবসায়ী শ্রী অচিন্ত মহন্তের দুই কর্মচারীকে অস্ত্র মুখে জিম্মি করে ৮,৬০,০০০ ছিনতাই হয়। এতে মুদি ব্যবসায়ী শ্রী অচিন্ত মহন্ত ওই টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনসহ অজ্ঞাত কয়েজন ব্যক্তির নাম উল্লেখ করে সিংড়া ও শেরপুর থানায় মামলা করেন আর এই ঘটনায় গত কয়েক দিন আগে শেরপুর থানাপুলিশ ওয়ার্ড আ’লীগের সভাপতি এখলাছ আলীকে ছিনতাই ও ডাকাতি মামলায় গ্রেফতার করে বগুড়া জেল হাজতে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com