August 9, 2026, 8:39 am

চাটমোহরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার

চাটমোহরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

বোনা আমন ধানের জমির ভাসমান কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া সরদারপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান (৫০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দিনের যে কোন সময়ে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সিদ্দিকুর রহমান উক্ত গ্রামের মৃত কোবাদ সরকারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে সিদ্দিকুর রহমান বাড়ির পাশের খলিশাগাড়ি বিলে বোনা আমন ধানের জমির ভাসমান কচুরিপানা পরিষ্কার করতে যায়। সারাদিন বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় তার খোঁজ করে। অবশেষে সন্ধ্যার পর উক্ত বিল থেকে তার মৃত দেহ উদ্ধার করে স্বজনরা।

ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ আমাকে অবহিত করে নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com