September 19, 2026, 3:30 pm
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
করোনা পরিস্থিতিতে ১১ পদাতিক ডিভিশন, বগুড়া অঞ্চল নির্দেশনায় নাটোরের গুরুদাসপুর উপজেলায় গরীব-দুঃস্থ জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আজ সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,বগুড়া সেনানিবাসের ১৭প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তাফা আরিফ-উর রহমান খান।
এসময় ২১ ফিল্ড এ্যাম্বুলেন্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আবিদ, ১৭প্যারা পদাতিক ব্যাটালিয়নের মেজর কামরুল ও ক্যাপ্টেন শাফায়াতসহ সেনাবাহিনীর কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। #