August 9, 2026, 8:59 am

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

  • জয়পুরহাট সংবাদদাতা ১৮ জুন ২০২০

জয়পুরহাটে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারজানা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আমদই ইউনিয়নের গুয়াবাড়িঘাট এলাকার হিচমী-পাঠানপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ৪জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ফারজানা বেগম জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের আরমান হোসেনের স্ত্রী। আহতরা হলেন- সদর উপজেলার বড়তাঁরা গ্রামের মৌসুমি আক্তার (২০), আলেমা বেগম, (৬০) আয়েশা সিদ্দিকা (৩৫)।

এলাকাবাসী জানান, বড়তাঁরা এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। পথে গুয়াবাড়িঘাট এলাকায় পাঠানপাড়াগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখি অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারজানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
এঘটনায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com