September 19, 2026, 9:16 pm
রাজু আহমেদ, নাটোর:
নাটোরের সিংড়ায় বিদ্যুৎ পৃষ্টে মৎস্যচাষী আমির হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় তাঁর চাষকৃত নিজ পুকুরে বিদ্যুৎপৃষ্টে এ ঘটনা ঘটে।
সে উপজেলার কলম কাজীপাড়া গ্রামের ভুতু কবিরাজের পুত্র।
কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু জানান, বুধবার সকালে নিজ পুকুরে পোলের সাথে বাঁশঝারের বেত সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।