August 9, 2026, 9:01 am
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে দোকানের জন্য মাল কিনতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মাসুদুর রহমান মাসুদ (৫৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদুর রহমান ক্ষেতলাল উপজেলার তেলাল গ্রামের মৃত হবিজ উদ্দিনের ছেলে। তিনি একজন বাইসাইকেল ব্যবসায়ী।
জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান রহমান জানান, মাসুদুর রহমান দোকানের মাল কিনতে সাইকেল চালিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে সামনে থেকে একটি ট্রাক তার সাইকেলকে ধাক্কা দিলে মাসুদ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।