August 9, 2026, 8:48 am

সিরাজগঞ্জে ব্যক্তগত উদ্যোগে ৮০ জন কর্মহীন ঘরবন্দি ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে ব্যক্তগত উদ্যোগে ৮০ জন কর্মহীন ঘরবন্দি ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নাসিম রিয়াদঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তিগত উদ্দোগ্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী মোঃ হাফিজের অর্থায়নে করোনা প্রভাবে বেকার দুংস্থ অসহায় ৮০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (৫ মে) মঙ্গলবার বিকালে পূর্নিমাগাঁতী ইউনিয়নের তালতলা বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ,আব্দুল হান্নান,আব্দুল মালেক,আব্দুল খালেক,খাইরুল ইসালাম,শাহ-বিন আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় খাদ্য সামগ্রী গ্রহিতাদের উদ্দেশ্যে আব্দুল আজিজ বলেন,করোনা একটি মরণ ব্যাধী। সামাজিক সচেতনতা ছাড়া এর কোন ওষুধ নাই। তাই সবাই প্রশাসনের লকডাউন মেনে চলে ঘরে থাকবেন। আমাদের সরকার আপনাদের মত বেকার অসহায়দের পাশে আছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান। তিনি আরো বলেন কিছুদিন ধৈর্ষ্য ধরেন আল্লাহ পাক আশা করছি আমাদের সবার প্রতি সহায় হবেন। আর এখন সরকারী নির্দেশনায় সচেতনতায় জীবন-যাপন করা ছাড়া উপায় নেই।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com