August 9, 2026, 7:50 am

নাটোর জেলা ৮ জন কোরানা রোগী শনাক্ত

নাটোর জেলা ৮ জন কোরানা রোগী শনাক্ত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর জেলায় প্রথমবারের মত এক সাথে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত এলাকাগুলো লকডাউন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সিভিলি সার্জন ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত আক্রান্তদের তালিকা থেকে জানা গেছে, সিংড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ উপজেলায় ৫ জন আক্রান্ত হয়েছেন। সিংড়ায় আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। এছাড়া গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে ২জন ও সদর উপজেলার ছাতনী ইউনিয়নের একজন আক্রান্ত হয়েছে।

ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত আক্রান্তদের তালিকায় নমুনা ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, সিংড়া পৌরসভা, গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন, সদর উপজেলার ছাতনী ইউনিয়ন লকডাউন করা হয়েছে। এছাড়া সিংড়া উপজেলার স্বাস্থ্য ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীর বাড়ি সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের আরমানের মোড় এলাকায়। এলাকাও লকডাউন করা হয়েছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com