August 9, 2026, 8:55 am

আম কুড়াতে যেয়ে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আম কুড়াতে যেয়ে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা(২৮ এপ্রিল ২০২০)

রাণীনগরে ডোবার পানিতে পড়ে রাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভেটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহিম ভেটি পূর্বপাড়া গ্রামের মো: এলাহীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঝড়-বৃষ্টির মধ্যে শিশু রাহিম বাড়ির পাশের একটি ডোবার ধারে আম কুড়াতে যান। এ সময় শিশু রাহিম ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয়রা ও তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ভেটি বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশু রাহিমকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com