August 9, 2026, 7:49 am
নাসিম আহমেদ রিয়াদ, স্পেশাল করেসপন্ডেন্টঃ
সিরাজগঞ্জ রেলওয়ে বাজার স্টেশনেরর প্লাটফর্মে থাকা ছিন্নমূল মানুষের মাঝে নিয়মিত রাতের খাবার সরবরাহের ব্যবস্থা করছেন একদল যুবক।
বেশ কয়েকদিন ধরে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে থাকা প্রান্তিক হতদরিদ্র, ভাসমান ভিখারি ও মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য রাতের খাবার বিতরণ করা হচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে সদর থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও নায়রা শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে প্যাকেট খাবার তুলে দেন।

এসব খাবার সংগ্রহ ও বিতরণে সহযোগিতা করেন যুবলীগ নেতা সাংবাদিক সোহাগ লুৎফুল কবির, যুবলীগ নেতা শরীফ আল্ শেখ, প্রদীপ সাহা, রাসেল মাহমুদ, রফিক শাহীদ, সাংবাদিক আব্দুস সামাদ সায়েম ও আলমগীর কবির।
যুবলীগ নেতা, ইসাবেলা ফাউন্ডেশনের অন্যতম ভলান্টিয়ার, নোঙর কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক সোহাগ লুৎফুল কবির বলেন, কিছুদিন আগে একটি ফেসবুক পোস্টে রেলওয়ে স্টেশনে থাকা প্রান্তিক হতদরিদ্র, ভাসমান ভিখারি ও মানসিক ভারসাম্যহীন মানুষদের দুরাবস্থার কথা উল্লেখ করা হয়। পোস্টটি দেখে আইনজীবি রুমানা ইয়াসমিন শাওন প্রথমে এক রাতে খাবারের দ্বায়িত্ব নেন। এরপর সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাসেদ ইউসুফ জুয়েল, শামীম আরা লাজ ও রেজওয়ানা ইসলাম জেমি পর্যায়ক্রমে এসব প্যাকেট খাবার সরবরাহ করেন।
এরই ধারাবাহিকতায় রোববার (২৬ এপ্রিল) রাতে “নায়রা শিল্প প্রতিষ্ঠান ও সদর থানার এসআই তরিকুল ইসলাম নিজ অর্থায়নে খাবার বিতরণ করেন।