August 9, 2026, 6:38 am
শেরপুর প্রতিনিধি
জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।
শনিবার বেলা ১১টার দিকে শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ত্রাণ বিতরণ করা হয়। এদিন হুইপ চার শতাধিক কর্মহীন নর-নারীর মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, ইউএনও ফিরোজ আল মামুন প্রেসার ও রক্তের গ্লুকোজ কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তার অবস্থা উন্নতির দিকে।