August 9, 2026, 12:03 pm

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নাসিম আহমেদ রিয়াদ, স্পেশাল করেসপন্ডেন্টঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে ঔষধ কোম্পানির গাড়ির ধাক্কায় একটি শিশু নিহত হয়েছেন।

রবিবার সাড়ে ১২ টায় উপজেলার কৃষ্ণচূড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার চৌবাড়ি গ্রামের মো. আলকাস মন্ডলের ছেলে রহমান মন্ডল (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি আঞ্চলিক সড়কে সাইকেল চালানোর অবস্থায় স্কয়ার কোম্পানির ওষুধের গাড়ি সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

কামারখন্দ থানার উপ পরিদর্শক এস আই ইয়ামিন সরকার জানান, আমি ঘটনা স্থলে রয়েছি এছাড়া গাড়ি আটক করা হয়েছে। তবে হেলপার ও চালক পলাতক রয়েছেন।

এ ব্যাপারে কামারখন্দ থানার (ওসি) হাবিবুল ইসলাম জানান, ঘটনা স্থালে এসে পরিদর্শন করছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com