August 9, 2026, 12:05 pm

পহেলা বৈশাখে ঘরে থাকি, সবাইকে নববর্ষের শুভেচ্ছা : আল-আমিন সরকার

পহেলা বৈশাখে ঘরে থাকি, সবাইকে নববর্ষের শুভেচ্ছা : আল-আমিন সরকার

নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে এবার ঘরে বসে পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ উদ্‌যাপন করবো।

করোনাভাইরাসের কারণে বর্ষবরণের সব অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে আল-আমিন সরকার, এবার আমরা ঘরে বসে পহেলা বৈশাখ উদযাপন করছি। পহেলা বৈশাখ বাঙালির শত শত বছরের গৌরবোজ্জ্বল সংস্কৃতির অন্যতম ঐতিহ্য। কৃষকের নতুন ফসল ঘরে তোলা নবান্ন, ব্যবসায়ীর হালখাতা, নানান অঞ্চলের হরেক রকম খেলা, উৎসব, পার্বণ, মেলা আর সব অশুভ ও অকল্যাণকর যা কিছু সবকিছু ঝেড়ে-মুছে ফেলে মঙ্গল শোভাযাত্রা নিয়ে সামনে এগিয়ে চলা-এই তো আমাদের পহেলা বৈশাখ।

আওয়ামী লীগের এই ত্যাগী নেতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দি থেকেও পহেলা বৈশাখ উদযাপন করেছেন। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সুনিপুণ কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধে আমরা জিতবই ইনশাআল্লাহ।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আল-আমিন সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাবলী মেনে চলুন, সবাই ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে করোনা মোকাবিলা করার আহ্বান জানান এই জনপ্রিয় নেতা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com