August 9, 2026, 12:50 pm

করোনাভাইরাসের মাধ্যে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা, সিরাজগঞ্জে বাল্যবিয়ে ভাঙলেন ম্যাজিস্ট্রেট

করোনাভাইরাসের মাধ্যে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা, সিরাজগঞ্জে বাল্যবিয়ে ভাঙলেন ম্যাজিস্ট্রেট

নাসিম আহমেদ রিয়াদ, নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস আতংক’কে উপেক্ষা করে, আইন অমান্য করে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ব্রক্ষখোলা গ্রামে একটির বাল্যবিয়ের আয়োজন করা হয়। ঠিক সেই মুর্হুতে গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়ীতে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

রোববার (১২ এপ্রিল) বিকেলে বহুলী ইউনিয়নে ব্রক্ষকোলা গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান তার সঙ্গীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্হিত হয়ে তিনি নবম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী (১৪) কে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন।

একই উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল গ্রামের এক যুবক (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।

ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়েটি বন্ধ করেন।কনের মাতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও এএসআই জুবায়ের ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com