August 31, 2026, 10:36 am
প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নাটোর জেলার বিভিন্ন শহরে জীবাণুনাশক স্প্রে করা হয়। আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদিয়া পুরুলিয়া ও মহারাজপুরের যৌথ উদ্যোগে ৮ এপ্রিল (বুধবার) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্পে করা হয়। নাটোর জেলার গুরুদাশপুর উপজেলার চৌদ্দমাথা বাজার থেকে পিকাআপ ট্রাকে অটোমেটিক স্প্রে মেশিনের মাধ্যমে জীবানুনাশক স্পে কার্যক্রম শুরু করেন সংগঠনের বিভাগীয় প্রধান হাফিজর রহমান। পর্যায়ক্রমে শাহীবাজার, পুরুলিয়া বাজার, তুলাধুনা বাজার ওয়াবদাবাজার, বীরবাজার এলাকার ১৪ কিলোমিটার রাস্তা এবং শহরের ওলিগলি, বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় জীবানুনাশক স্প্রে করা হয়। করোনা প্রতিরোধে আহমদিয়া যুবসংগঠনের এ মহৎ উদ্যোগকে জনপ্রতিনিধি ও এলাকাবাসী স্বাগত জানান। উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সূচনা থেকেই আহমদিয়া যুব সংগঠন দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট, ফ্রি হ্যান্ড সেনিটাইজার বিতরণ, দুস্থদের মাঝে খাবার ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।