September 20, 2026, 1:15 am
নাসিম আহমেদ রিয়াদঃ
করোনা আতঙ্কে ঘরে অবস্থানকারী উল্লাপাড়া উপজেলার ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল , তৈল, আলু, পেঁয়াজ ও সাবান সহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শক্তি।
বাংলাদেশ ছাত্রলীগ উল্লাপাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং
শরিফুল ইসলাম শক্তি বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সমগ্র পৃথিবীর অর্থনীতিতে বিরাট ধ্বস নেমে এসেছে। শুধু তাই নয় আমাদের সমাজের অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবি মানুষ আরো বেশি বিপদে পড়ছে। তাদের আয় বন্ধ হয়ে গেছে; আর তাই আমরা আমাদের সাধ্যমত তাদের সাহায্য করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় এই সংকট কাটিয়ে উঠতে পারবে।’