August 28, 2026, 2:14 pm
নাসিম আহমেদ রিয়াদঃ
করোনা আতঙ্কে ঘরে অবস্থানকারী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের প্রায় ৬০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল , তৈল, আলু, পেঁয়াজ ও সাবান সহ ১০ কেজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার।

শনিবার (০৪ এপ্রিল) অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবী মানুষের মাঝে প্যাকেজ হিসাবে প্রতি পরিবারের মাঝে চাল, ডাল , তৈল, আলু, সাবান সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন এই ইউপি চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সমগ্র পৃথিবীর অর্থনীতিতে বিরাট ধ্বস নেমে এসেছে। শুধু তাই নয় আমাদের সমাজের অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবি মানুষ আরো বেশি বিপদে পড়ছে। তাদের আয় বন্ধ হয়ে গেছে; আর তাই আমরা আমাদের সাধ্যমত তাদের সাহায্য করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং জননেতা তানভীর ইমামের সহায়তায় পূর্নিমাগাঁতী ইউনিয়ন এই সংকট কাটিয়ে উঠতে পারবে।’
তিনি আরও বলেন, ‘পূর্নিমাগাঁতীর প্রতিটি মানুষ আমার অস্তিত্বে মিশে আছে, মিশে আছে আমার অনুভূতিতে। দেশের এই সংকটকালীন সময়ে তাদের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব অনেক গরীব মানুষ দিনে আয় করে দিনে খায়। করোনা ভাইরাসের কারণে তারা ঘর থেকে বের হতে পারছে না। এছাড়াও তাদের ঘরে খাবার ও নেই। আমরা যতটুকু পারি তাদের সাহায্য কারার চেষ্টা করছি। আর এভাবে সবাই সাহায্য করলে গরিবরা খেয়ে বাচঁবে। বাচঁবে প্রাণের বাংলাদেশ।’