August 9, 2026, 7:36 am

শাপলা কুড়ি সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

শাপলা কুড়ি সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন (গুরুদাসপুর).
নাটোরের গুরুদাসপুরে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ‘শাপলা কুড়ি’ সংস্থার আয়োজনে ছিন্নমূল অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া সংস্থার কার্যলয়ে ওই কম্বল বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা কুড়ি স্মল বিজনেস এর সভাপতি মো. আখতার উজ্জামান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, সমবায় অফিসার রবিউল রানা, সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাশেদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

শীতে ছিন্নমূল শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে সংস্থার তহবিল থেকে ওই কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি মো. তমাল হোসেন এমন মহতী উদ্যোগ নেওয়ার জন্য শাপলা কুড়ি সংস্থাকে ধন্যবাদ জানান। #

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com