August 9, 2026, 8:39 am

গুরুদাসপুরে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গুরুদাসপুরে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে সোমবার বেলা ১২ টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, সহকারি প্রোগ্রামার জহির আব্বাস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সিরাজুল ইসলাম ইসাহক। সবশেষে বিশেষ মোনজাতে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com