September 20, 2026, 6:02 pm
জালাল উদ্দিন, (গুরুদাসপুর).
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণকারী মজনুর সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে নাটোরের গুরুদাসপুরে নবগঠিত উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিলচলন শহীদ সামছুজ্জোহা সরকারী অনার্স কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের বক্তব্যে রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীল মনি ঘোস, প্রভাষক নাসরিন সুলতানা রুমা, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সবুজ, যুগ্মসাধারন সম্পাদক আরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি কবির আলী, সাধারন সম্পাদক নুর মোহাম্মদ সজিব, জোহা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রান্ত, সাধারন সম্পাদক রাহী সরকার প্রমুখ।
এসময় বক্তরা দ্রুত সময়ের মধ্যেই ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি দাবি জানান।#