August 9, 2026, 11:43 am
জালাল উদ্দিন, (গুরুদাসপুর)
বাংলাদেশ ছাত্রলীগ নাটোরের গুরুদাসপুর উপজেলা, পৌর ও বিলচলন শহীদ সামছুজ্জোহা কলেজ শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৬ই জানুয়ারী) নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম স্বাক্ষরিত ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে উপজেলায় শেখ সবুজ সভাপতি ও আবুল হাসান মিশুকে সাধারন সম্পাদক করা হয়েছে। জেসমুল ইসলাম, আব্দুল কাদের, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জুয়েল রানা, মনিরুল ইসলামকে সহসভাপতি করা হয়েছে। আরিফুল ইসলাম ও সোহেল রানাকে যুগ্মসাধারন সম্পাদক ও সালমান আহমেদ, জাকারিয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
অপর দিকে মো. কবির আলীকে সভাপতি ও নুর মোহাম্মদ সজিবকে সাধারন সম্পাদক করে গুরুদাসপুর পৌর শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এবং মো. মেহেদী হাসান প্রান্ত ও রাহী সরকারকে সাধারন সম্পাদক করে বিলচলন শহীদ সামছুজ্জোহা কলেজ শাখার ১৮ সদস্য বিশিষ্ট কমিটির আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটির অনুমোদন হওয়ায় মঙ্গলবার সকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এতে উপজেলা, পৌর ও জোহা কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #