August 9, 2026, 9:32 am
রাজু আহমেদ, সিংড়া : নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ২ জন আহত হয়েছে। বুধবার উপজেলার আনন্দ নগর গ্রামে এ ঘটনা ঘটে।আহত শাহ আলম, ঐ গ্রামের মৃত জমসের আলীর পুত্র।জানা যায়, বুধবার ভোরে পুর্ব শত্রুতার জের ধরে রিপন ও লিটনের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে শাহ আলমকে হত্যার উদ্দেশ্য হামলা চালায়।এসময় তার ভাইয়ের স্ত্রী মুসলীমা এগিয়ে এলে তাকে ও মারধর করা হয়। এতে তার হাত ভেঙ্গে যায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।এ বিষয়ে সিংড়া থানায় অভিযোগ করেছেন শাহ আলম।