August 9, 2026, 7:38 am
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ঈশ্বরগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ করে পৌরবাসীর মাঝে চির জাগরুক হয়ে থাকতে চাই। পৌরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় উন্নয়ন কাজ এগিয়ে নিতে চাই। পৌরবাসী আমাকে ভালোবেসে জনপ্রতিনিধি বানিয়েছিলেন।
আমি নির্বাচিত হওয়ার পর যে প্রতিশ্রুতি দিয়ে ছিলাম তা বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। ঈশ্বরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর সতের বছরে উন্নয়ন আর বিগত চার বছরের উন্নয়নের বিচার করার দায়িত্ব আমি পৌরবাসীর উপর রাখলাম।
আমি এই উন্নয়ন বঞ্চিত পৌরসভায় রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি সরবারাহ, ড্রেন, কালবার্ট নির্মাণ করে ঈশ্বরগঞ্জ পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়ন কাজের মাঝে আমি পৌরবাসীর ভালোবাসায় সিক্ত হতে চাই। আমার মেয়াদকালে পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করে যাবো।
পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী নির্বাচনে আমাকে সহযোগিতা করলে এবং নির্বাচিত হলে পরবর্তীতে কোন মেয়রের উন্নয়ন মূলক কাজ করার সুযোগ থাকবে না। আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা চাই।
মেয়র পৌরবাসীর উদ্দেশ্যে বলেন আমি অনিয়ম দুর্নীতি পছন্দ করি না। উন্নয়ন মূলক কাজে কোন অনিয়ম হলে আমি মেনে নেব না কারণ আমি ঠিকাদারদের কাছ থেকে কোন টাকা পয়সা নেই না। সুতরাং উন্নয়ন কাজ যাতে টেকশই হয় সে দিকে নজর রাখার জন্যে পৌরবাসীর প্রতি আহবান জানান।
গত বৃহস্পতিবার পৌরসভায় দুটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন কালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার এসব কথা বলেন। পৌরসভার শিমরাইল গ্রামের হাসেম মেম্বারের বাড়ি হতে কাসেম মুন্সির বাড়ি পর্যন্ত ৯৫ লক্ষ টাকা ব্যয়ে ৯৫০ মিটার এবং পাইভাকুরি মোড় হতে হবি চৌকিদারের বাড়ি পর্যন্ত ৯৭ লক্ষ টাকা ব্যয়ে ১০৫০মিটার সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, প্যানেল মেয়র খলিলুর রহমান বাচ্চু, মহিলা কাউন্সিলর লাইলি আক্তার প্রমুখ।