August 9, 2026, 9:38 am
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
৭৫ বছর বয়সী বৃদ্ধা নারীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। সোমবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দ নগর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃদ্ধা মা ফুলজান বাদী হয়ে ছেলে আলিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পারিবারিক সুত্রে জানা যায়, আনন্দ নগর গ্রামের মৃত আতাহার সরদারের স্ত্রী বৃদ্ধা ফুলজান বেগম তার ছেলে আলিম সরদারকে নিজের জমি বিক্রি করে প্রায় ১০ বছর পূর্বে বিদেশ পাঠায়। বিদেশ যাওয়ার পর থেকে বৃদ্ধা মায়ের কোন খোঁজ-খবর না নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। বৃদ্ধা মা নিরুপায় হয়ে জামাই বাড়ি আশ্রয় নেয়। চার মাস আগে বাড়ি আসে আলিম। এমন সংবাদে বৃদ্ধা মা তার সাথে দেখা করে অন্যে ভাই ও বোনদের জমির অংশ আলিমকে বুঝিয়ে দেওয়ার কথা বললে বউ মুক্তা ও শ^াশুড়ি আনোয়ারার সহযোগিতা তার মাকে মারপিট করে।
অভিযুক্ত আলিম তার মাকে মারপিট করা কথা অস্বীকার করে বলেন, আমার ভাই ও বোনেরা আমার বিরুদ্ধে মাকে দিয়ে মিথ্যা অভিযোগ দিয়েছেন।
গুরুদাসপুর থানায় অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত আলিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#