August 9, 2026, 10:30 am

রাতে কম্বল নিয়ে ছুটলেন ইউএনও

রাতে কম্বল নিয়ে ছুটলেন ইউএনও

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.
কনকনে শীতে গরীব অসহায় শীতার্থদের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করলেন নাটোরের গুরুদাসপুরের ইউএনও মোঃ তমাল হোসেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পথে পান্তরে ফুটপাতে থাকা দুস্থ অসহায় মানুষদের মাঝে তিনি ওই কম্বল বিতরণ করেন। প্রায় ৩০জন শীতার্থদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।

ইউএনও তমাল হোসেন বলেন, সারাদেশের ন্যায় গুরুদাসপুরেও শীত জেগে বসেছে। গুরুদাসপুর উপজেলায় অনেক অসহায় ছিন্নমুল মানুষ রয়েছে। টাকার অভাবে অনেকেই কম্বল বা শীতের পোশাক কিনতে পারে না। ছিন্নমুল মানুষের কথা চিন্তা করেই আমি গত রাতে কিছু কম্বল নিয়ে বের হই উপজেলার পথে পান্তরে। সরেজমীনে গিয়ে নিজের হাতে তাদের মাঝে কম্বর বিতরণ করেছি। আমাদের এই কম্বল বিতরণ চলমান রয়েছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com