August 9, 2026, 7:38 am
(ময়মনসিংহ সিটি করপোরেশনের সুযোগ্য মেয়র জনাব ইকরামুল হক টিটু মোহদয়ের ক্লিন এন্ড গ্রীন সিটি গড়ার লক্ষে এ অভিযান চলছে)
ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহড়ের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। সিটি করপোরেশন ময়মনসিংহ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাস্তায় নির্মাণ সামগ্রী অপসারণ এবং সংশ্লিষ্ট আইনে জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে, ম সি ক এর খাদ্য ও স্বাস্হ্য ইন্সপেকটর জাভেদ ইকবাল, সার্ভেয়ার সিদ্দিক, সহযোগী মাসুম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃংখলা রক্ষাবাহিনির সদস্যবৃন্দ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
ডিএন২৪/ঋতু