August 9, 2026, 12:06 pm
রাজু আহমেদ, সিংড়া: ‘লবণ’ নিয়ে গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। লবনের কেজি ২’শ টাকা হবে’ এমন গুজব হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে নাটোরের সিংড়ার বিভিন্ন হাটে-বাজারে। মুহুর্তের মধ্যে ৩০টাকা কেজির লবন ১০০টাকায় বিক্রি শুরু করে ব্যবসায়ী।
এদিকে বিলদহর বাজারে লবন মজুদ করার জন্য নিয়ে যাবার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার সহায়তায় দু দফায় ৫০ এবং পরে ১৮ মোট ৬৮ বস্তা লবন জব্দ করা হয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ছুটে যান।সারাদিন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সচেতন মহল লবন গুজব প্রতিরোধে তৎপর ছিলেন।এদিকে, সকালে খবর ছড়িয়ে পরার পর গুজব প্রতিরোধে মাঠে নামে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বিভিন্ন হাটে-বাজারে অভিযান পরিচালনা করছেন এবং সাধারণ মানুষদের সচেতন করেন।
এলাকাবাসীরা জানায়, গতরাত ১২টা থেকে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ফোন আসতে থাকে লবন ২শ টাকা কেজি হবে। এমন গুজবে সকাল থেকেই নারী পুরুষ সব বয়সের লোক বস্তা-ব্যাগ ভরে ভরে লবন কিনতে থাকে। মুহুর্তের মধ্যে লবনের দাম বৃদ্ধি পায়। ৩০টাকা কেজি লবনের দাম বেড়ে দাঁড়ায় ৬০/৮০/ থেকে ১০০টাকায় বিক্রি হয়।খোঁজ নিয়ে জানা যায়, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পেঁয়াজের পর লবন নিয়ে গুজব ছড়িয়ে ফায়দা লুটার চেস্টা করছে।
গুজবের কারনে সিংড়া উপজেলার জামতলী, বামিহাল, শেরকোল, কালিগন্জ, এলাকায় ৩০টাকার লবন ৫০ থেকে ১০০টাকায় বিক্রি হয়।সিংড়া উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, একটি চক্র গুজব ছড়িয়ে বেশি দামে লবন বিক্রি করার পায়তারা করছে।
বিষয়টি জানার পর পরই সকলকে সাথে নিয়ে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাছাড়া গুজব প্রতিরোধে সকলকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যারাই এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।