August 9, 2026, 11:44 am

গুরুদাসপুরে জেএসসি পরীক্ষার্থীকে অপহরন!

গুরুদাসপুরে জেএসসি পরীক্ষার্থীকে অপহরন!

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে শাহিদা কাশেম পৌর বালকা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মনিরা আক্তার(১৩) কে অপহরণের অভিযোগ উঠেছে নাজমুল হোসেন নামে এক ছেলেসহ তার সহযোগিদের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। মনিরা আক্তার চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার মোঃ রেজাউল করিমের নাতনি। অভিযুক্ত নাজমুল হোসেন উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামের আয়নাল হকের ছেলে। এ ঘটনায় অপহরন হওয়া মনিরা আক্তারের নানা বাদি হয়ে নাজমুলসহ তার ৪ জন সহযোগীল বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মনিরার নানা রেজাউল করিম জানান, আমার নাতনী মনিরাকে ছোট বেলা থেকেই আমি লালন পালন করে আসছি। বিগত কয়েক মাস যাবৎ অভিযুক্ত নাজমুল হোসেন রাস্তা ঘাটে আমার নাতনি কে কু-প্রস্তাব দিতো। কু-প্রস্তাবের বিষয়ে আমার নাতনী আমাকে জানালে আমি নাজমুল হোসেনের পিতা আয়নাল হকের কাছে বাদি হতে গেলে সে আমাকে বলে এই বয়সের ছেলেরা এই রকম একটু আকটু করেই থাকে । এরকম করে আমার নাতনী কে নাজমুল হোসেন বিরক্ত করতে থাকে।

সর্বশেষ গত ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকালে আমার নাতনী উপজেলা সদরের বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলো। পরীক্ষা দিতে যাওয়ার পথে ফায়ার সার্ভিস রোডে একটি সাদা মাইক্রো নিয়ে এসে জোড় পূর্বক আমার নাতনীকে নাজমুল সহ তার সহযোগিরা অপরহন করে নিয়ে যায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। উদ্ধারের তৎপরতা চলছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com