August 9, 2026, 9:57 am

প্রেমিকার বাড়িতে প্রেমিকের অবস্থান হতে চলছে বাল্যবিয়ে

প্রেমিকার বাড়িতে প্রেমিকের অবস্থান হতে চলছে বাল্যবিয়ে

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.
অপরিনত বয়সে প্রেম। মোবাইলের মাধ্যমে যোগাযোগ। দুই জনের সম্মতিতে হতে চলছে বাল্যবিয়ে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অবস্থান করাকালিন এলাকাবাসীর হাতে আটক হয় প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের রওশনপুর উত্তরপাড়া গ্রামে। প্রেমিকা রিমা( ১৭) ওই এলাকার জিনাত আলীর মেয়ে ও মৌখাড়া ইসলামীয়া মহিলা অনার্স কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্রী ও প্রেমিক মিঠু আহম্মেদ পাশ্ববর্তী এলাকা তেলটুপি মধ্যপাড়া গ্রামের আলাল উদ্দিনের ভবঘুরে ছেলে।

প্রেমিকা রিমার চাচা আমজাদ হোসেন জানান, গত এক বছর যাবৎ ছেলে-মেয়ে দুই জনের মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায় গতকাল বুধবার গভীর রাত আনুমানিক রাত ২ টার দিকে পাশের বাড়ির পুকুর পাড়ে দুইজনেই গল্প করতে ছিলো। এসময় পুকুরের মালিক বাহিরে বের হলে তাদের দুইজনকে দেখতে পায়। পুকুর মালিকের উপস্থিতি টের পেয়ে দুই জনেই দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদেরকে এলাকাবাসী আটক করে বাড়িতে নিয়ে আসে। দুই পরিবারের সমঝোতায় তাদের বিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিয়ে এখনও হয়নি।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান, বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com