August 9, 2026, 11:42 am

পাবনা চাটমোহরে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত

পাবনা চাটমোহরে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি 
পাবনার চাটমোহরে ঐতিহাসিক জেলহত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং শোক সভা পালন করেছেন সেক্টর কমান্ডারস্ ফোরাম – মুক্তিযুদ্ধ’৭১

আজ রবিবার ৩রা নভেম্বর দুপুর বারোটায় উপজেলার নতুনবাজার জাদরিশ মোড়ে শোক সভার আয়োজন করা হয়। উক্ত শোক সভায় এক মিনিট নিরাবতা পালন করা হয়।
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান উপস্হিত নেতারা। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ কৃষক লীগের নেতা কর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
এদিকে, জেলহত্যা দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন আ.স.ম আব্দুর রহিম পাকন সভাপতি সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ -৭১ পাবনা,আ: মালেক সাধারন সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আব্দুল মমিন আহবায়ক উপজেলা কৃষক লীগ,এ্যাড.আব্দুল মমিন সরকার, সাংবাদিক জাহাঙ্গীর আলম,ইদ্রিস আলী সহ প্রমুখ। বক্তারা বলেন
১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার তিন মাসের মাথায় জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে ঢাকা কারাগারের ভেতরে গুলি করে হত্যা করা হয়।
বক্তারা আরো বলেন বঙ্গবন্ধুর বিসস্থ সহচর এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সংগঠক ও অগ্রনায়ক জাতীয় চার নেতার প্রতি বিদেহী আত্নার প্রতি মাগফেরাত কামনা করেন। এবং মহান স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা পরবর্তী দিন গুলোতে দেশ পূর্নগঠনে তাদের এই বীরত্বপূর্ণ ভূমিকা জাতী আজীবন শ্রদ্ধার সহিত স্বরণ করবে বলে মনে করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com