August 9, 2026, 10:55 am

গুরুদাসপুরে প্রবাসীর বসত ঘর বিদ্যুতের আগুনে পুড়ে ছাই

গুরুদাসপুরে প্রবাসীর বসত ঘর বিদ্যুতের আগুনে পুড়ে ছাই

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. 
নাটোরের গুরুদাসপুরে বৈদ্যুতিক সটসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে উমির মোল্লা নামে এক সৌদি প্রবাসীর বসত ঘরসহ দোকান। এতে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। উমির মোল্লা ইউনিয়নের দক্ষিণ নারি বাড়ী গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নারি বাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে। উমির মোল্লা তার বসত ঘরের সাথে একটি মুদি দোকান ঘরে ব্যবসা করতো। গত বছর সৌদি আরবে যাওয়ার সময় তার ভাতিজি জামাই মোস্তাফিজুর রহমান ওরফে খোকনকে ভাড়া দেয়। খোকন ওই দোকানের সাথে কীটনাশক ও ডিজেল-সারের ব্যবসা করতো। খোকন রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ী যায়। প্রতিবেশী ১০টার দিকে আগুনের লেলিহান শিকা দেখতে পায়। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্ত তৎক্ষনাত সব পুড়ে ছাঁই হয়ে যায়। রোববার সকালে স্থানীয় এমপি অধ্যাপক আব্দুল, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং তাৎক্ষনিত আর্থিক সহযোগিতা প্রদান করেন এমপি আব্দুল কুদ্দুস। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে আরো সহযোগিতার আশ্বাস দেন তারা।

ফায়ার সার্ভিসের গুরুদাসপুর ইউনিট প্রধান আব্দুর রাজ্জাক জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তেল সার কীটনাশক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে বৈদ্যুতিক সটসার্কিটের কারনে আগুন ধরেছে বলে তিনি জানান।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com