August 9, 2026, 8:40 am

গুরুদাসপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গুরুদাসপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর গুরুদাসপুরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমীন, সমবায় অফিসার মোঃ রবিউল রানা, দিঘদরিয়া পানি বিল ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ফিরোজুল ইসলামসহ প্রায় ৫শতাধিক সমবায় কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com