August 9, 2026, 8:46 am

মাইক্রোসহ বর-কনে আটক

মাইক্রোসহ বর-কনে আটক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
সাথি খাতুন(১৫)। কচুগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী সাথি। বাবা রাজ্জাক আলী ১৫ বছর বয়সেই মেয়েকে বিয়ে করতে বাধ্য করেন। সব আয়োজন শেষে বর লিটন আহম্মেদ কনে সাথী খাতুনকে নিয়ে নিজ বাড়ি পাশ্ববর্তী চাটমোহর উপজেলার সাইকোলা গ্রামে নিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ তাদের মাইক্রো আটক করে থানায় নিয়ে আসে। 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক নাম্বার থেকে ফোন আসে। সেই ফোনদাতা বলে গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ পূর্বপাড়া গ্রামের রাজ্জাক আলীর মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই একটি কালো রঙ্গের শুভ বিবাহ লেখা ষ্টিকারযুক্ত মাইক্রো চলে যাচ্ছে। ওই সময়ে মাইক্রোসহ বর-কনেকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোজাহারুল ইসলাম।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com