August 9, 2026, 11:00 am

গুরুদাসপুরে মহিলা কলেজ এমপিও ভুক্ত হওয়ায় দোয়া মাহফিল

গুরুদাসপুরে মহিলা কলেজ এমপিও ভুক্ত হওয়ায় দোয়া মাহফিল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর রোজি মোজাম্মেল মহিলা কলেজ ১৯ বছর পর এমপিও ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জন্য বিশেষ দোয়া ও মিলাদদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রোজি মোজাম্মেল মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মাহফিলে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন। অন্যদের মধ্যে অধ্যক্ষ মায়ারানী চক্রবর্তী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, প্রবীন আওয়ামীলী নেতা আব্দুল আজিজ, কমিটির সদস্য মিল্টন উদ্দিন, প্রভাষক মাজেম আলী, আব্দুস সামাদ, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী প্রমুখ বক্তব্যে রাখেন। অনুষ্ঠানটি পরিসঞ্চলনা করেন প্রভাষক রুহুল করিম তুহিন আব্বাসী।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com