August 9, 2026, 7:48 am

গুরুদাসপুরে নন্দকুঁজায় নদীতে ডিঙি নৌকা বাইচ

গুরুদাসপুরে নন্দকুঁজায় নদীতে ডিঙি নৌকা বাইচ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
রোববার বিকেলে কমিউনিটি পুলিশিং দিবস পালন উপলক্ষে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ ওই নৌকা বাইচের আয়োজন করে। এই আয়োজনকে ঘিরে চাঁচকৈড় রসুনহাট এলাকায় নন্দকুঁজা নদীর ওপর নির্মিত ব্রীজের ওপর বসেছিল পর্যবেক্ষণ মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহারুল ইসলাম প্রমূখ।

আয়োজক সুত্রে জানাগেছে, নৌকা বাইচ প্রতিযোগীতায় চারটি দলে ১৪টি ডিঙি নৌকা অংশ গ্রহন করে। গুরুদাসপুর ব্রীজ ঘাট থেকে চাঁচকৈড় রসুনহাট এলাকার ব্রীজ পর্যন্ত (প্রায় দুই কিলোমিটার) নদী এলাকায় এ প্রতিযোগীতা চলে।
প্রতিযোগীতায় মো. শহিদুল ইসলামের দল প্রথম এবং খাজাবাবার দল দ্বিতীয় হয়। পরে অতিথিরা প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার একটি ২৮ ইঞ্চি এলইডি টেলিভিশন তাদের হাতে তুলে দেন।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com