August 9, 2026, 10:36 am
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজার দু’টি গাছসহ গাঁজাচাষী আলাউদ্দীন (৪২) নামে একজনকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যার একটু আগে উপজেলার গোনা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করে।
থানা পুলিশ জানায়, ওই গ্রামে একজন ব্যাক্তি পুকুর পারে গাঁজার গাছ লাগিয়ে দীর্ঘ দিন ধরে চাষ করে আসছে । এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রাজ্জাক ও এএসআই লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আলাউদ্দীনের বাড়ীর পার্শ্বে পুকুর পার থেকে চাষকৃত দু’টি প্রায় ১৩ ফিট লম্বা গাঁজার গাছ উদ্ধার করে। এসময় গাঁজাচাষী আলাউদ্দীনকে আটক করে। আলাউদ্দীন ওই গ্রামের সুটুক সরদারের ছেলে ।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দীন নামে একজনকে আটকসহ গাঁজার দু’টি গাছ উদ্ধার করা হয়েছে।তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।#