August 9, 2026, 9:43 am

পাবনায় বিদেশী পিস্তলসহ আটক- ১

পাবনায় বিদেশী পিস্তলসহ আটক- ১

পাবনা প্রতিনিধি 

পাবনার আতাইকুলা থানার শ্রীকোল বাজার থেকে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নাছির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব ক্যাম্প জানায়, গ্রেপ্তারকৃত নাছির উদ্দিন একই থানার চরহাপানিয়া গ্রামের মৃত আবৃ তাহেরের ছেলে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আটকের পর নাছিরের হেফাজতে থাকা ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, নাছির উদ্দিন দীর্ঘদিন ধরেই এলাকায় নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকর্তান্ড চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে আটক করা হয়। আতাইকুলা থানায় মামলা দায়ের করে আটককৃত নাছির উদ্দিন ও উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সোর্পদ করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com