August 9, 2026, 10:35 am

সিভিট ভেবে গ্যাস ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু

সিভিট ভেবে গ্যাস ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে সিভিট ভেবে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট চুষে খাওয়ায় তাহসীন হোসেন (৯) নামে এক স্কুলছাত্র মারা গেছে। মঙ্গলবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় শিশুটি।

তাহসীন হোসেন উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের তৈয়ব আলীর ছেলে। সে সজনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট ঘরে এনে রাখেন তাহসীনের মা। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তাহসীন। এ সময় ঘরের টেবিলের ওপর রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেটকে (কীটনাশক) ভিটামিন সি (সিভিট) ভেবে চুষে খাওয়া শুরু করে সে।

পরে অসুস্থ হয়ে পড়লে তাহসীনকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় তাহসীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মামলা করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com