October 8, 2026, 1:35 am
সিংড়া( নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় শিল্প মিটার চুরির দায়ে তিন জন চোরকে আটক করতে সক্ষম হয়েছে সিংড়া থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজারের আয়েজ উদ্দিনের পুত্র রুবেল হোসেন, সিংড়া উপজেলার শোয়াইর গ্রামের মৃত বিজরুলের পুত্র হায়দার আলী, ভোগা বসন্তপুর গ্রামের উসমান গনির পুত্র সোহেল রানা।সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এসপি সার্কেল (সিংড়া) জামিল আকতার বলেন, সিংড়া থানায় মিটার চুরির বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে, আমরা বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করি, যার কারনে আন্ত: চোর চক্রের সদস্য ধরতে সক্ষম হয়েছি। তাদের নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।উল্লেখ্য: সম্প্রতি সিংড়া উপজেলার বিভিন্ন চালকল, মিলের শিল্প মিটার চুরি সংঘটিত হয়। প্রায় ১০ টি মিটার চুরি হয়। চুরির পর বিকাশে টাকা নিয়ে মিটার ফেরত দেয়ার ঘটনা ঘটে।