August 9, 2026, 9:56 am
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
“কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। সোমবার গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় শুরু হয় এই কর্মসূচি। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
৩০ সেপ্টেম্বর সারাদেশে পালিত হয় জাতীয় কন্যা শিশু দিবস । কন্যা শিশুদের সম অধিকার প্রতিষ্ঠায় ২০০০ সাল থেকে জাতীয় ভাবে দিবসটি পালনের অধিকার দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়। তারই ধারা বাহিকতায় সারা দেশের ন্যায় গুরুদাসপুরেও এই দিবসটি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আকতার, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা আনসার ভিডিপি প্রধান খালেদা আকতার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ,সুধি মহলসহ প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভা,রেলী ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
বক্তারা কন্যা শিশুর অধিকার এবং করনীয় সমপর্কে গুরুত্ব আরোপ করে বলেন, গতকাল রোববার বিকেলে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন গোপন সংবাদেও ভিত্তিতে দুইটি বাল্য বিবাহ বন্ধ করেন। তার মধ্যে চাপিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লিমা খাতুনকে এই অনুষ্ঠানে নগদ ৩০০০টাকা এবং এসএসসি ও এইচ এসসি পর্যন্ত লেখা পড়ার দায়িত্ব নেন উপলো পরিষদের চেয়ারম্যান এবং ইউএনও। লিমা চাপিলা গ্রমের দিন মজুর রাজিব মোল্লার মেয়ে।