August 9, 2026, 7:38 am

নাটোরে পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন

নাটোরে পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন

নাটোর প্রতিনিধি
নাটোরে পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিলের অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কাউন্সিলের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে দলের নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে দলে দলে এসে কাউন্সিলে যোগ দেয়। পরে নাটোর পৌর আওয়ামীলীগের সভাপতি অপূর্ব কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ নের্তৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, যাতে করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে কেউ ব্যাহত না করতে পারে সেজন্য কাউন্সিলের মাধ্যমে আওয়ামীলীগকে সংগঠিত হতে হবে। এর মাধ্যমে আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ খবর লেখা পর্যন্ত কাউন্সিল চলছিল।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল জানান,এর আগে ২০১৩ সালে নাটোরে পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com