August 9, 2026, 9:35 am
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে দুই মাথা, বিশিষ্ট অদ্ভুদ প্রকৃতির এক শিশুর জন্ম দিয়েছেন রুপালি বেগম (২২)। ঘটনাটি ঘটেছে উপজেলার বেসরকারী হাসপাতাল হাজেরা ক্লিনিকে। রুপালির বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে। রুপালি উপজেলার পৌর সদরের নারায়নপুর মহল্লার আমির হামজার স্ত্রী। তবে শিশুটি ছেলে না মেয়ে এটা এখনো জানা যায়নি।
রুপালির স্বামী আমির হামজা জানায়, দুই বছর যাবৎ তাদের বিবাহ হয়েছে। বিয়ের এক বছর পরে এই প্রথম সন্তান তার। প্রসব ব্যাথা উঠলে উপজেলার হাজেরা ক্লিনিকে তার স্ত্রীকে ভর্তি করান । তারপর বিকেল ৪.৩০ মিনিটে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা.আমিনুল ইসলাম সোহেল তার অপারেশন করে। অপারেশনের পরে দেখতে পায় তার সন্তানের দুই মাথা,এক হাত ও এক পা বিশিষ্ট সন্তান জন্ম গ্রহন করেছেন।
এদিকে অদ্ভুদ প্রকৃতির এই শিশুটিকে এক নজর দেখতে জন্য ক্লিনিকের সামনে হাজারো লোকের ভিড় লক্ষ করা গেছে।
হাজেরা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা.আমিনুল ইসলাম সোহেল জানান, অপারেশনের পর শিশু ও শিশুর মা দুজনই এখন পর্যন্ত সুস্থ আছেন।#